tanaka

ঢাকার কবরস্থান: সীমিত জায়গা, সংরক্ষণ ব্যয় ও ব্যবস্থাপনার নানা প্রশ্ন

পল্লীকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতায় প্রিয়জনের কবরকে ঘিরে স্মৃতি ও আবেগের যে চিত্র উঠে এসেছে, তা বাংলা সাহিত্যে বহুল পরিচিত— ‘এই খানে তোর দাদির কবর, ডালিম...
প্রচ্ছদসারাদেশমার্কিন-ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার নিহত

মার্কিন-ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম মাসউদ জারেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জারেই শাহিন শহরে অবস্থিত সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এসব হামলায় এখন পর্যন্ত বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে—যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে—ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।

তথ্যসূত্র: আনাদোলু