tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩১ বিলিয়ন ডলার: কেন্দ্রীয় ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩১ বিলিয়ন ডলার: কেন্দ্রীয় ব্যাংক

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ৩১৬ দশমিক ২৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার (১৪ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, একই দিন পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩১৬ দশমিক ২৮ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৯ হাজার ৬৫৩ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ১২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৩৬ দশমিক ৭১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৬৫১ দশমিক ৮৬ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।