tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকআইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা

আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা

আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে হাজির হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে তিনি গিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া-এ, আর নির্বাচনের পর এবার তাকে দেখা গেল কলকাতা কলকাতা হাইকোর্ট-এ আইনজীবীর ভূমিকায়।

বৃহস্পতিবার সকালেই হঠাৎ করে হাইকোর্ট চত্বরে পৌঁছান তিনি। এ সময় আইনজীবীদের মতো কালো পোশাক পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে তাকে ঘিরে উৎসুক সমর্থকদের ভিড় জমে ওঠে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেলা ১১টার কিছু আগে তিনি হাইকোর্টে প্রবেশ করেন। ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে, যেখানে তিনি অংশ নেন।

এ ঘটনায় হাইকোর্টের বাইরে তার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সেখানে দাবি করা হয়, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখেন।

শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয় এবং এরপর নিয়মিত সদস্যপদ নবায়ন করেছি। ভোটের পর শিশু, নারী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ আসছে। অনেক জায়গায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে, কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “আদালতের অনুমতি পেলে এসব অভিযোগ অতিরিক্ত হলফনামায় তুলে ধরব। পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে। এটা কোনো ‘বুলডোজার রাজ্য’ নয়—প্লিজ, রাজ্যবাসীকে বাঁচান।”