tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিএনসিপির কাঠামোয় বড় পরিবর্তনের উদ্যোগ, শীর্ষ পদ বিলুপ্তির প্রস্তাব

এনসিপির কাঠামোয় বড় পরিবর্তনের উদ্যোগ, শীর্ষ পদ বিলুপ্তির প্রস্তাব

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নির্বাহী কমিটির (ইসি) সাম্প্রতিক সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন কাঠামোয় দল পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসি কমিটির সভায় ৬১ সদস্যের মধ্যে অর্ধেকের বেশি সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর বর্তমান সাংগঠনিক বিন্যাসে পরিবর্তনের বিষয়ে অধিকাংশ সদস্য একমত হন।

সিদ্ধান্ত অনুযায়ী, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র পদ বিলুপ্ত করার প্রস্তাব এসেছে। একই সঙ্গে মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) এবং মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) পদও আর থাকছে না বলে জানা গেছে।

নতুন প্রস্তাবিত কাঠামোতে পুরো কমিটি আহ্বায়ক কমিটি হিসেবে পরিচালিত হবে। এতে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব এবং আহ্বায়ক কমিটির সদস্যরা থাকবেন। পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে একজন সাংগঠনিক সম্পাদক ও দুজন সহ-সাংগঠনিক সম্পাদক রাখার পরিকল্পনাও রয়েছে।

সভা সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আগামীকাল অনুষ্ঠেয় সাধারণ সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন কাঠামোর কমিটি ঘোষণা করা হতে পারে। পরবর্তী জাতীয় সম্মেলন পর্যন্ত এই কমিটিই দায়িত্ব পালন করবে।

তবে সভায় অধিকাংশ সদস্য নতুন কাঠামোর পক্ষে মত দিলেও কয়েকজন সদস্য বর্তমান সাংগঠনিক কাঠামো বহাল রাখার পক্ষে অবস্থান নেন।