tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিদেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

দেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের জন্য নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) প্রদান করবে সরকার। এ লক্ষ্যে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই আইডি কার্ড ব্যবহার করে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ নানা সুযোগ-সুবিধা সহজে লাভ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে এটি একটি যুগান্তকারী মাইলফলক। দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনেট্রেশন টেস্টিং (VAPT) সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও সুদৃঢ় হবে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মতে, তরুণ সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এটি একটি কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।