tanaka
প্রচ্ছদরাজনীতিদেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি: তারেক রহমান

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।’ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা, সমর্থন ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুদের উদ্বেগ ও শুভকামনা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অসীম ভালোবাসা ও দোয়া—সবকিছুই আমাদের আবেগকে গভীরভাবে স্পর্শ করছে।’

তিনি আরও লেখেন, ‘দেশবাসীর এই সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণা। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে যে ঐক্য, সহমর্মিতা ও সংহতি দেশের মানুষ দেখাচ্ছেন, তার জন্য প্রতিটি মানুষের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা।’