tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদেশকে নতুনভাবে গড়তে জনগণের রায় চাইলেন তারেক রহমান

দেশকে নতুনভাবে গড়তে জনগণের রায় চাইলেন তারেক রহমান

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

জনসভায় তারেক রহমান বলেন, “আর মাত্র দুদিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের বহু প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য গত ১৬ বছরে দেশের বহু মানুষ প্রাণ হারিয়েছেন। জুলাই আন্দোলনেও আমরা দেখেছি, কত মানুষকে হত্যা করা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়নের সুযোগ আপনারা দিন। ইনশাআল্লাহ বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে দেশ গঠনের কাজ করবে। আমাদের মূল লক্ষ্য দেশ পুনর্গঠন।”

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “এই দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। যেমন নিজের ঘর নিজেকেই সামাল দিতে হয়, তেমনি দেশকেও আমাদেরই গড়ে তুলতে হবে।” তিনি ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে উপস্থিত জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

জনসভা শেষে বনানীর পথসভা থেকে তিনি ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে, ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের এলাকায় পীর জঙ্গি মাজার রোডে, ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের নির্বাচনী এলাকা বাসাবো তরুণ সংঘ মাঠে এবং ঢাকা-৫ আসনের প্রার্থী নবী উল্লাহ নবীর নির্বাচনী এলাকা যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে পথসভায় বক্তব্য দেন।