tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিদুদক ও টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর

দুদক ও টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর মধ্যে আগামী পাঁচ বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদক ও টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন চুক্তির আওতায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, পদ্ধতিগত উন্নয়ন, নৈতিকতার মানোন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ, জনসম্পৃক্ততা এবং প্রচারাভিযানসহ নানা যৌথ কার্যক্রম বাস্তবায়ন করবে দুদক ও টিআইবি।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ২৫ মে প্রথমবারের মতো দুদক ও টিআইবি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরপর ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে আরও তিন দফায় চুক্তি নবায়ন করা হয়। এই ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত চলবে নতুন পাঁচ বছর মেয়াদি পঞ্চম দফার এই চুক্তি।