tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদঅন্যান্যদীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয়: মির্জা ফখরুল

দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয়: মির্জা ফখরুল

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর অর্জিত এই বিজয় গোটা বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে লিখেছেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর এই বিজয় বাংলাদেশের মানুষের বিজয়। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ লাখো মানুষের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নিখোঁজ নেতা ইলিয়াস আলীসহ সুমন ও হাজারো নেতা-কর্মীকে স্মরণ করেন। এছাড়া জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথাও তিনি উল্লেখ করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতা-কর্মী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নিজের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান সবসময় পাশে থাকার জন্য।

অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতিও ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।

কেন্দ্রীয় নির্দেশনার কথা উল্লেখ করে তিনি শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার আহ্বান জানান। পরিবর্তে বাদ জুমা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ করেন।

পোস্টের শেষাংশে মির্জা ফখরুল লেখেন, দায়িত্ব অনেক বেড়ে গেছে। প্রতিশ্রুতি রক্ষা করে জনগণের জন্য কাজ করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।