tanaka

শাহরুখ খানকে নিয়ে বিভ্রান্তিকর ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’...
প্রচ্ছদরাজধানীঢাকা মেডিকেলে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেলে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে। চিকিৎসকের অ্যাপ্রন পরে হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার সময় তাকে আটক করেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালকের কক্ষে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তী সময়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় এক নারীকে চিকিৎসকের অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।

তার চলাফেরায় সন্দেহ হওয়ায় আনসার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের ডেকে আনেন। তবে উপস্থিত চিকিৎসকদের কেউই ওই নারীকে চিনতে পারেননি বলে জানান। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

শাহাদাত হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে আনসার সদস্যরা এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেন। পরে তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হলে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, আটক কনা আক্তার শান্তা পটুয়াখালীর বাউফল উপজেলার বলতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।