tanaka

শাহরুখ খানকে নিয়ে বিভ্রান্তিকর ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’...
প্রচ্ছদজাতীয়ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৩৩ রেকর্ড করা হয়েছে। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে, ৩৬৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ২৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ২২১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২১৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে, ২২১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

বায়ুমানের স্কোর অনুযায়ী দূষণের মাত্রা

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি উপাদানের ওপর ভিত্তি করে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস চিহ্নিত করা হয়। এগুলো হলো—ইটভাটার ধোঁয়া, যানবাহনের নির্গত ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। এসব রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।