ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় উদযাপন উপলক্ষে বিজয় মিছিল না করে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ বা শোডাউন না করারও নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে গুলশান কার্যালয়ে দলের সাংগঠনিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে এ নির্দেশনা দেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।



