tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকদক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকায় এখনও তীব্র লড়াই অব্যাহত রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ৪০১তম ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহোন (৩২)। দক্ষিণ লেবাননে পরিচালিত একটি সামরিক অভিযানের সময় তিনি নিহত হন।

একই ঘটনায় আরও তিন ইসরায়েলি সেনার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ওই সেনাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দক্ষিণ লেবানন সীমান্তজুড়ে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। যদিও ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অংশ হিসেবে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ রয়েছে, তবুও ওই অঞ্চলে সামরিক উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।