tanaka

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি...
প্রচ্ছদরাজনীতিথানায় জিডি করলেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু

থানায় জিডি করলেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু

সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার ও কুৎসা রটনার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (২৬ অক্টোবর) রাতে তিনি নিজে বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় এ জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, রোববার রাত ৩টার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় নিজ বাসায় অবস্থানকালে টুকুর হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা আসে। সেখানে দেখা যায়, ‘দৈনিক বাংলা সময়’ পত্রিকার একজন সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি জসিম হত্যাকাণ্ডের কথিত বাদীর সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে কথা বলে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্য আদায়ের চেষ্টা করেন। পরে সেই কথোপকথনের অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ কাজটি করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

জিডিতে আরও বলা হয়, এ ঘটনায় ভবিষ্যতে তথ্য-উপাত্ত যাচাই করে নিয়মিত মামলা দায়ের করা হবে।

অন্যদিকে, অজ্ঞাত এক নারীকে হত্যা মামলার বাদী সাজিয়ে শেখানো বক্তব্য রেকর্ড করে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনায় টুকুর সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নেতাকর্মীরা অভিযোগ করেন, অতীতেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে টুকুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে নির্বাচনী মাঠে কাজ করছেন।