tanaka

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার আত্মহত্যায় প্ররোচনার মামলা, আসামি সংসদ সদস্যসহ তিনজন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। নিহতের বাবা এসএম মাসুম...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসালমান শাহ হত্যা মামলা: সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলা: সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন, তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি প্রয়োজন।

এর আগে, গত ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের পরদিন গভীর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরদিন আদালত এজাহার গ্রহণ করে আগামী ৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন— সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু, এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।