আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন পূর্বাভাসে রাজনৈতিক দলগুলো এখন থেকেই ভোটের মাঠ গোছাতে শুরু করেছে। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। তবে বিএনপি আসন ছাড়লেও, মিত্রদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা।
বিএনপির শীর্ষস্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আন্দোলনে শরিক দলগুলোর জন্য ৫০ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়ার কথা ভাবছে দলটি। তবে যেসব আসনে শরিক দলের প্রার্থীরা জনপ্রিয় ও গ্রহণযোগ্য—সেসব আসনকেই অগ্রাধিকার দেওয়া হবে। যদিও এসব আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে শরিকদের বিজয় কঠিন হয়ে যেতে পারে বলে শঙ্কা রয়েছে।
ছোট দলগুলোর সাংগঠনিক ভিত্তি তুলনামূলকভাবে দুর্বল হওয়ায়, তারা অনেকাংশেই নির্ভর করে বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকদের ওপর। এর মধ্যে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, জোটগতভাবে লড়লেও প্রতিটি দলকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে—এটি মিত্র দলগুলোর জন্য আরও একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ জাগো নিউজকে বলেন
এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন জানান,



