tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন—বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। বিগত ৫০ বছরে আন্তর্জাতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও, দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে।

শি জিনপিং আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে এবং কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা জোরদার করতে এবং যৌথ উন্নয়ন সাধনে তিনি আগ্রহী। এর মাধ্যমে শুধু দুই দেশের জনগণই নয়, বরং বিশ্ব শান্তি ও উন্নয়নেও অবদান রাখা সম্ভব হবে।

নিজ বার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, গত পাঁচ দশকে পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে, যা বাস্তব সহযোগিতার মাধ্যমে উভয় দেশের জনগণকে উপকৃত করেছে। তিনি চীনের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে চীনের অবদানকে প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দুই দেশের নেতৃত্ব ও জনগণের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।