tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিতোমরা প্রথমেই কেন জুলাই সনদে সই করোনি—প্রধানমন্ত্রীর প্রশ্ন

তোমরা প্রথমেই কেন জুলাই সনদে সই করোনি—প্রধানমন্ত্রীর প্রশ্ন

জুলাই সনদে সবার আগে বিএনপি স্বাক্ষর করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা পরে এ ইস্যুতে সরব হয়েছে, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

তিনি বলেন, “বিএনপি শুরুতেই সই করেছে। যারা নির্বাচনের পর জুলাই সনদের জন্য সোচ্চার হয়েছে, তাদের আমরা প্রশ্ন করতেই পারি—এতই যদি আগ্রহ থাকে, তাহলে শুরুতেই কেন সই করোনি?”

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং দলটি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে।

তিনি আরও বলেন, “যেদিন বিএনপি জুলাই সনদে সই করেছে, সেদিন অন্যরাও সই করেছে। তবে যারা এখন বিরোধী দলে রয়েছে, তারা প্রথমে সই করবে কি না—এ নিয়ে দ্বিধায় ছিল। আর তাদের সহযোগী একটি দল তখন সই-ই করেনি। পরে নির্বাচনের পর তড়িঘড়ি করে সই করেছে।”

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং স্বৈরাচারী প্রবণতা ফিরিয়ে আনতে চায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”

সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের সংস্কারের প্রস্তাব প্রথম বিএনপিই দেয়। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি সংস্কারের রূপরেখা উপস্থাপন করে এবং ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করে। তিনি দাবি করেন, পরবর্তীতে গঠিত সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাব বিএনপির ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গণতান্ত্রিক চর্চা নিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যুক্তি ও সংলাপের মাধ্যমেই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।