tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়তারেক রহমানের দেশে আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

তারেক রহমানের দেশে আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের দেশে আগমনে তা পূরণ হবে। তিনি দেশের সবচেয়ে বড় দলের নেতা, তার দেশে আগমনের প্রভাব অত্যন্ত ইতিবাচক হবে।”

আগামী নির্বাচনের প্রেক্ষাপটে তিনি আরও বলেন, “দেশ বর্তমানে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্যে আছে। তারেক রহমান দেশে ফিরে এলে এই উত্তরণ আরও মসৃণভাবে সম্পন্ন হবে।”

নিরাপত্তা বিষয়ে শফিকুল আলম জানান, বিএনপি নিজস্বভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। তারা সরকারের কাছ থেকে যা সহযোগিতা চেয়েছে, তা সবই প্রদান করা হচ্ছে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান লন্ডন থেকে সিলেটে এসে সকাল ৯টা ৫৬ মিনিটে পৌঁছায়। সিলেটে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।