tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদটপ নিউজতারেক-আনোয়ার ফোনালাপ: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

তারেক-আনোয়ার ফোনালাপ: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ ফোনালাপে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান জরুরি চাহিদা পূরণে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এবং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগে সহযোগিতা কামনা করেন।

জবাবে আনোয়ার ইব্রাহিম জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য উদ্যোগ নেবেন।

ফোনালাপ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থে জ্বালানি, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।