tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদপরবাসদক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। নিহতদের সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কুইন্সটাউনের (বর্তমান নাম কোমানি) প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার সময় দোকানের আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আহত একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে।