tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিতরুণদের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

তরুণদের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব তুলে দিয়েই দেশকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠন, গণতন্ত্র সুসংহতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত এলাকায় মাদক ও পুশইন বন্ধ করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। জাতীয় স্বার্থে এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যুবসমাজকে অবক্ষয় ও বিপথগামিতা থেকে রক্ষা করতে দ্রুত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি সীমান্তপথে মাদক চোরাচালান রোধে কঠোর নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হন। পরে বিএনপি মহাসচিবসহ সংগঠনটির শীর্ষ নেতারা জিয়া দম্পতির মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির নেতারাও দেশের তরুণদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, যুবদলের নতুন যাত্রার মূল লক্ষ্য হবে তরুণ নেতৃত্বের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখা।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদলের নবগঠিত কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।