tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল আরেকটি ঐতিহাসিক রায়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল আরেকটি ঐতিহাসিক রায়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালকে আরেকটি ঐতিহাসিক রায় উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “এই মুহূর্তে আমরা বলতে পারি তত্ত্বাবধায়ক সরকার পুনর্জীবিত হয়েছে।”

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. নজরুল বলেন, “দীর্ঘ সংগ্রামের পর আমরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পেয়েছিলাম, যা ভোটাধিকার নিশ্চিত করেছিল। এই ব্যবস্থার অধীনে আমরা বেশ কয়েকটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখেছি। তখন ক্ষমতাসীন দল পরাজিত হওয়াকে খুবই স্বাভাবিক মনে হতো, কারণ তা ছিল বাস্তবতার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে দেওয়া একটি রায়ের মাধ্যমে এই ব্যবস্থা অবৈধ ঘোষণা করা হয়। সেই সুযোগে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। কয়েক মাস আগে দেওয়া একটি রায়ে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষিত হয়েছে। আজ আবার সেই বিতর্কিত রায়—যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলা হয়েছিল—তা বাতিল হয়েছে।”

ড. আসিফ নজরুল বলেন, “এই মুহূর্তে বলা যায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত হয়েছে। তবে এটি কার্যকর হবে আগামী সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে। সংসদ ভেঙে যাওয়ার পরই তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান রয়েছে। বর্তমানে সংসদ নেই। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে যে সংসদ গঠিত হবে, তা ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে।”