শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্প শুরুর পর হঠাৎ ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এবং নিচ দিয়ে হেঁটে যাওয়া তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা সেখানে পৌঁছান। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের ফলে রেলিং ধসে তিন পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।



