tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের কারণে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের ৭টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিসের পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতি পরিবর্তন শুরু হবে। ওইদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রকৃত বিস্তৃতি হবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি), যখন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই লঘুচাপের প্রভাবে উত্তরীয় বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে।