খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়ার এক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দু’জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



