tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি ‘বাস্তব রুপরেখা’ প্রণয়নে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কক্সবাজারে সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ‘রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২০১৭ সালের এই দিনেই প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখনও নতুন করে রোহিঙ্গা আসছে।

ড. ইউনূস বলেন, “আমরা যদি অপেক্ষা করি রাখাইন থেকে শেষ রোহিঙ্গাটিও নিশ্চিহ্ন হয়ে যাক, তবে তা হবে ভয়ানক ভুল। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই এগিয়ে আসা উচিত।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, জাতিসংঘ মহাসচিব যখন মার্চ মাসে রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন, তিনি রোজা রেখে দেড় লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন—এটি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহমর্মিতার একটি প্রতীক হয়ে উঠেছিল।

রোহিঙ্গাদের চোখে এখনও ভয়ের ছাপ স্পষ্ট, বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ২০১৭ সালসহ তার আগেও বাংলাদেশ মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল। কিন্তু এখন আর নীরব থাকার সময় নয়—আন্তর্জাতিক মহলের উচিত আরও সক্রিয় হওয়া।

সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন ড. ইউনূস, যা দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের রূপরেখা প্রণয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।