tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীডিএমপিতে দুই ডিসি ও তিন এসির বদলি

ডিএমপিতে দুই ডিসি ও তিন এসির বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও তিন সহকারী পুলিশ কমিশনারের (এসি) পদে রদবদল করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা বিভাগের ডিসি মো. শাহরিয়ার আলীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি মির্জা তারেক আহমেদ বেগকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, ট্রাফিক বিভাগের দারুস সালাম জোনের এসি আরিফুল ইসলাম রনিকে উত্তরা জোনে, মিরপুর জোনের এসি মো. শরীফ-উল আলমকে দারুস সালাম জোনে এবং এসি মো. সেলিম রেজাকে মিরপুর জোনে বদলি করা হয়েছে।