ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই নির্বাচনে তাঁর মোট ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা।
সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসির প্রকাশিত ব্যয় বিবরণী অনুযায়ী, প্রচার-প্রচারণায় খরচ হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন খাতে ১ লাখ ১০ হাজার টাকা এবং জনসভা আয়োজনের জন্য ব্যয় হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ব্যয় হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা।
এছাড়া নির্বাচনী এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে খরচ হয়েছে ৯ লাখ ৮৪ হাজার টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা হারে—যেটি বেশি—সে পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন। সেই হিসাবে তারেক রহমানের ব্যয়সীমা ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা।



