tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকসত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান লক্ষ্য: ট্রাম্প

সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান লক্ষ্য: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের খারগ দ্বীপ দখল করে দেশটির তেল নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান লক্ষ্য।” তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কিছু মহল থেকে প্রশ্ন উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

খারগ দ্বীপ দখল প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি করা হতে পারে, আবার নাও হতে পারে—কারণ যুক্তরাষ্ট্রের সামনে একাধিক বিকল্প খোলা রয়েছে। প্রয়োজনে সেখানে সাময়িকভাবে অবস্থান নেওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, খারগ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানির কেন্দ্র হওয়ায় এটি দখল করা হলে দেশটির জ্বালানি খাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করছে। ইতোমধ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং আরও সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে।