tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদঅন্যান্যডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার, হত্যাচেষ্টার অভিযোগে মামলা

ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার, হত্যাচেষ্টার অভিযোগে মামলা

ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার, হত্যাচেষ্টার অভিযোগে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে নিজ রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে জালালের বিরুদ্ধে। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ঘটনার পরপরই হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে হলে থেকে বহিষ্কারের ঘোষণা দেন। জালাল আহমদ টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী।

ওসি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ রাতেই জালালকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার পর তাকে রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে।