tanaka
প্রচ্ছদরাজধানীগুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২

গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২

রাজধানীর গুলশান-২ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) রাত ৮টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বিস্ময় (৩০) ও মাহমুদ হাসান (৫০)। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ বিস্ময়ের শরীরের ১০ শতাংশ এবং মাহমুদ হাসানের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।