tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশআইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান।

অশ্বিন লিখেছেন,
“আজ একটি বিশেষ দিন এবং সেইসঙ্গে একটি নতুন শুরু। সবাই বলে, প্রতিটি শেষের পরেই একটি নতুন যাত্রা শুরু হয়। আমার আইপিএল ক্রিকেটার হিসেবে সময় এখানেই শেষ হচ্ছে। তবে এখন থেকে বিভিন্ন লিগে খেলার মাধ্যমে ক্রিকেটকে নতুনভাবে অন্বেষণের পথ শুরু করছি।”

তিনি আরও বলেন,
“যেসব ফ্র্যাঞ্চাইজি আমাকে বছরের পর বছর অসাধারণ স্মৃতি ও সম্পর্ক উপহার দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই আইপিএল ও বিসিসিআইকে। সামনে যা কিছু আসবে, তা উপভোগ করতে এবং সর্বোচ্চটুকু দিতে আমি প্রস্তুত।”

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করেন অশ্বিন। দীর্ঘ ১৬ বছরের আইপিএল ক্যারিয়ারে তিনি মোট ২২১টি ম্যাচ খেলেছেন, যেখানে নিয়েছেন ১৮৭টি উইকেট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান।

আইপিএলে অশ্বিন মোট পাঁচটি দলের হয়ে খেলেছেন—চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। বিশেষ করে ২০১০ ও ২০১১ সালে চেন্নাইয়ের টানা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অভিজ্ঞ স্পিনার।