দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সুইডেন আসলাম। তবে শেষ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল সুইডেন আসলামের। এ উদ্দেশ্যে রাতে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছান তিনি। এ সময় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমের কাছে তার পাসপোর্ট নম্বরও প্রকাশ করা হয়েছে।



