রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মাত্র দুই দিনে মোট ৩ হাজার ৮৪৮টি মামলা দায়ের করেছে।
বিষয়টি বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। অভিযানের অংশ হিসেবে ৮৮৮টি গাড়ি ডাম্পিং এবং ১৫৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।



