tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনটিএসসিতে দুই নারীকে লাঞ্ছিতের ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিতের ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

রাজধানীর টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটির তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারীসহ মোট চারজনকে লাঞ্ছিত করার একটি ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জড়িত ছিলেন। বিষয়টি সামনে আসার পর ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, তদন্তে ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এই বহিষ্কারাদেশ জারি করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।