tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন : নোয়াব

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন : নোয়াব

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্র শিল্পে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। এ সময় সংবাদপত্রের ছাপা ও প্রকাশনা কার্যক্রম বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে অনলাইন সংস্করণ বা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক গণমাধ্যম সীমিত আকারে সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে পারে।

এদিকে আসন্ন ঈদুল ফিতর ও শবেকদর উপলক্ষে সরকারি ছুটির মধ্যবর্তী দিন ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ছুটি সব ধরনের সেবা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঘোষিত ছুটির সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অধিকাংশ অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা চালু রাখতে কিছু খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

ছুটির মধ্যেও যেসব সেবা চালু থাকবে তার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দেশের বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগ। এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট যানবাহন ছুটির আওতামুক্ত থেকে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে সংবাদপত্র শিল্পেও প্রতি বছর কয়েক দিনের ছুটি ঘোষণা করা হয়, যাতে সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন।