tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশঝিনাইদহে উপজেলা কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

ঝিনাইদহে উপজেলা কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের উপজেলা সভাপতি আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মহেশপুর পৌর শহরের মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের আগস্টে কালীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক ও নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে নাশকতার পরিকল্পনা করে লোকজনকে সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। বিস্ফোরক ও নাশকতা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তার নাম আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।