tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদখেলামেসিকে কেরালায় আনার নামে ১২৬ কোটি রুপির জালিয়াতির অভিযোগ

মেসিকে কেরালায় আনার নামে ১২৬ কোটি রুপির জালিয়াতির অভিযোগ

লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে কেরালায় আনার প্রচারণাকে ঘিরে বড় ধরনের অনিয়ম ও আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের ক্রীড়া বিভাগের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) প্রায় ১২৬ কোটি রুপি দেওয়ার কথা বলা হলেও এর পক্ষে কোনো বৈধ নথি পাওয়া যায়নি।

কেরালা সরকারের ক্রীড়া বিভাগের তদন্ত প্রতিবেদনে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ভিজিল্যান্স বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে বিষয়টি পাঠানোর কথাও বলা হয়েছে। প্রতিবেদনটি কেরালার মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এএফএকে অর্থ দেওয়ার দাবির পক্ষে নথি নেই

মেসি ও আর্জেন্টিনা দলকে কেরালায় আনার উদ্যোগের সঙ্গে ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’ (আরবিসি) নামের একটি প্রতিষ্ঠান যুক্ত ছিল। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রায় ১২৬ কোটি রুপি অগ্রিম দেওয়া হয়েছে।

তবে তদন্তে ওই অর্থ পাঠানোর বা এএফএর পক্ষ থেকে তা গ্রহণের কোনো বৈধ নথি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে মেসি ও আর্জেন্টিনা দলের কেরালা সফর নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। এতে স্থানীয় ও আন্তর্জাতিক ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় এবং সফরকে কেন্দ্র করে স্পনসর সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছিল।

পূর্ণাঙ্গ তদন্তের সুপারিশ

সরকারি তদন্তে কেবল অর্থ লেনদেন নয়, পুরো আয়োজনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ ঘটনায় সম্ভাব্য আর্থিক অনিয়ম ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে আরও বিস্তৃত তদন্তের প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

তবে ১২৬ কোটি রুপি আত্মসাৎ হয়েছে—এমন চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বর্তমানে বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে এবং অর্থের প্রকৃত গতিপথ ও দায়ী ব্যক্তিদের বিষয়ে পরবর্তী তদন্তেই বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।