tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশকলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার রংছাতি ও পোগলা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার ১৮ মাস বয়সী ছেলে মুয়াজ মিয়া এবং পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মণ্ডলের ২ বছর বয়সী ছেলে তাসকিন তারেক।

পুকুরের পানিতে মিলল মুয়াজ

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল মুয়াজ মিয়া। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন।

বর্ষার পানির গর্তে তাসকিন

অন্যদিকে, তাসকিন তারেক বাড়ির ভেতরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

পরে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানির একটি গর্ত থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।