tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীজুবায়েরকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন ছাত্রদল নেতা

জুবায়েরকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন ছাত্রদল নেতা

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের মধ্যে ডাকসু নেতা এ বি জুবায়েরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে রক্ষা করতে সামনে ঢাল হয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানায় এই ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ছবি পোস্টের অভিযোগে মামলা করতে ওই রাতে শাহবাগ থানায় যায় ছাত্রদল। পরে বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এক পর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় থানার ভেতরে সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েন।