tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদখেলানাহিদ–মোস্তাফিজের পিএসএল খেলা আটকে দিল বিসিবি

নাহিদ–মোস্তাফিজের পিএসএল খেলা আটকে দিল বিসিবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নিয়েছিলেন মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্সে ছিলেন পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। পেশোয়ার জালমিতে খেলছিলেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। আর রাওয়ালপিন্ডির দলে ছিলেন রিশাদ হোসেন।

ওয়ানডে সিরিজ শেষে মোস্তাফিজুর রহমানের পিএসএলে ফিরে যাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। চোটের কারণে পিএসএলের বাকি অংশের জন্য তাকে দেওয়া এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রত্যাহার করেছে বিসিবি। একই সঙ্গে তরুণ পেসার নাহিদ রানাকেও আর এনওসি দিচ্ছে না বোর্ড।

বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় ওয়ানডের পর মোস্তাফিজের চোটের অবস্থা নির্ণয়ে স্ক্যান করানো হবে। এরপর বোর্ডের মেডিকেল দলের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এই কারণেই পিএসএলের অবশিষ্ট অংশে খেলার অনুমতি বাতিল করা হয়েছে।

অন্যদিকে নাহিদ রানাকে আসন্ন পাকিস্তান সিরিজের কথা বিবেচনায় রেখে বিশ্রামে রাখা হচ্ছে। টেস্ট সিরিজের আগে তাকে ফিট রাখতে পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

অন্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পারভেজ হোসেন ইমনের পিএসএল অধ্যায় আগেই শেষ হয়েছে। রিশাদ হোসেনের দলও টুর্নামেন্টের পরের ধাপে উঠতে পারেনি। বর্তমানে কেবল শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিমের দল পেশোয়ার জালমি প্লে-অফে জায়গা করে নিয়েছে।

তবে এই দুজনও আপাতত ব্যস্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। সিরিজটি শেষ হবে ২ মে, আর পিএসএলের ফাইনাল ৩ মে। ফলে তাদের পিএসএলে ফিরে খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।