tanaka
প্রচ্ছদচাকরীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ থেকে ২০ গ্রেডের মোট ১০০টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের হার্ডকপি জমা দিতে হবে।

পদ ও বেতন

১. সহকারী কম্পট্রোলার — ২টি পদ; গ্রেড-৬; বেতন ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

২. সহকারী প্রকৌশলী (সিভিল) — ১টি পদ; গ্রেড-৯; বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৩. ফিজিওথেরাপিস্ট — ২টি পদ; গ্রেড-৯; বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৪. সেকশন অফিসার — ১টি পদ; গ্রেড-৯; বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৫. সহকারী উদ্যানতত্ত্ববিদ — ১টি পদ; গ্রেড-৯; বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৬. কালচারাল অফিসার — ১টি পদ; গ্রেড-৯; বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৭. সায়েন্টিফিক অফিসার — ১টি পদ; গ্রেড-৯; বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৮. মেডিক্যাল অফিসার — ২টি পদ; গ্রেড-৯; বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৯. প্রশাসনিক অফিসার — ১টি পদ; গ্রেড-১০; বেতন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

১০. উপসহকারী প্রকৌশলী (সিভিল) — ২টি পদ; গ্রেড-১০; বেতন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

১১. ল্যাবরেটরি সহকারী — ৪টি পদ; গ্রেড-১২; বেতন ১১,৩০০–২৭,৩০০ টাকা।

১২. উচ্চমান সহকারী — ৩টি পদ; গ্রেড-১৩; বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

১৩. ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) — ১টি পদ; গ্রেড-১৩; বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

১৪. ক্যাটালগার — ২টি পদ; গ্রেড-১৩; বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

১৫. গ্রন্থাগার সহকারী — ১টি পদ; গ্রেড-১৩; বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

১৬. ড্রাইভার (হেভি) — ২টি পদ; গ্রেড-১৫; বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

১৭. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট — ১৪টি পদ; গ্রেড-১৬; বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৮. ল্যাব অ্যাটেনডেন্ট — ৬টি পদ; গ্রেড-১৭; বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।

১৯. বৈদ্যুতিক মিস্ত্রি — ১টি পদ; গ্রেড-১৭; বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।

২০. প্লাম্বার মিস্ত্রি — ১টি পদ; গ্রেড-১৭; বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।

২১. বুক সর্টার — ১টি পদ; গ্রেড-১৭; বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।

২২. বাবুর্চি — ১টি পদ; গ্রেড-১৮; বেতন ৮,৮০০–২১,৩১০ টাকা।

২৩. লিফটম্যান — ৫টি পদ; গ্রেড-১৯; বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা।

২৪. বৈদ্যুতিক হেলপার — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২৫. বৈদ্যুতিক লাইনম্যান হেলপার — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২৬. মেকানিক হেলপার — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২৭. অফিস সহায়ক — ১১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২৮. অফিস সহায়ক কাম বাবুর্চি — ২টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২৯. প্লাম্বার হেলপার — ২টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩০. বাস হেলপার — ২টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩১. বাস ক্লিনার — ৩টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩২. মালি — ৫টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩৩. মাঠ সহকারী — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩৪. ওয়েল্ডিং হেলপার — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩৫. রাজমিস্ত্রি হেলপার — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩৬. সুইপার — ৩টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩৭. হল অ্যাটেনডেন্ট (মহিলা) — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩৮. ক্যাশ কাউন্টার রক্ষক — ১টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

৩৯. ডাইনিং অ্যাটেনডেন্ট — ৮টি পদ; গ্রেড-২০; বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম

প্রার্থীদের jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্র, ডাউনলোড করা আবেদন ফরম এবং পেমেন্ট রশিদ নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

আবেদন ফি

  • ১ থেকে ১০ নম্বর পদ: ৬০০ টাকা

  • ১১ থেকে ১৭ নম্বর পদ: ৩০০ টাকা

  • ১৮ থেকে ৩৯ নম্বর পদ: ২০০ টাকা

আবেদনের সময়সীমা

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬

  • হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৬

গুরুত্বপূর্ণ শর্ত

  • আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী পৃথক পদে পৃথকভাবে আবেদন করতে হবে।

  • পুনর্বিজ্ঞপ্তির আওতাভুক্ত পদে আগে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

  • আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নিতে হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন: jobs.juniv.edu