অনলাইন সংস্করণের পর এবার শিগগিরই বাজারে আসছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ উপলক্ষে ছয়টি বিভাগে মোট ৬২ জন সংবাদকর্মী ও কর্মকর্তা নিয়োগ দেবে গণমাধ্যমটি। এ জন্য অভিজ্ঞ, পরিশ্রমী ও উদ্যমী জনবল খুঁজছে প্রতিষ্ঠানটি।
বুধবার এশিয়া পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
রিপোর্টিং বিভাগ
রিপোর্টিং বিভাগে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিনিয়র রিপোর্টার পদে পাঁচজন নেওয়া হবে। রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সচিবালয়সহ বিভিন্ন বিটে সাত থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া স্টাফ রিপোর্টার পদে ১৫ জন এবং জুনিয়র রিপোর্টার পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। স্টাফ রিপোর্টার পদের জন্য পাঁচ থেকে সাত বছর এবং জুনিয়র রিপোর্টার পদের জন্য এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
সম্পাদনা বিভাগ
সম্পাদনা বিভাগে চার ক্যাটাগরিতে মোট ১৮ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কপি এডিটর পদে দুজন, সিনিয়র সাব-এডিটর পদে চারজন, সাব-এডিটর পদে সাতজন এবং সম্পাদনা সহকারী পদে পাঁচজন নেওয়া হবে।
কপি এডিটর পদে সাত থেকে ১০ বছর, সিনিয়র সাব-এডিটর পদে পাঁচ বছর, সাব-এডিটর পদে তিন বছর এবং সম্পাদনা সহকারী পদে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রাফিক্স বিভাগ
গ্রাফিক্স বিভাগে দুই ক্যাটাগরিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে। হেড অব গ্রাফিক্স পদে একজনকে নেওয়া হবে। এ পদের জন্য প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে পাঁচ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্যদিকে, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অথবা গ্রাফিক্স ডিজাইনার পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
মার্কেটিং ও সেলস বিভাগ
মার্কেটিং বা সেলস বিভাগে জেনারেল ম্যানেজার, মার্কেটিং পদে একজন এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। জেনারেল ম্যানেজার পদের জন্য সাত থেকে ১০ বছর এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সার্কুলেশন বিভাগ
সার্কুলেশন বিভাগের জন্য একজন সার্কুলেশন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
গবেষণা বিভাগ
গবেষণা বিভাগে হেড অব রিসার্চ পদে একজন এবং রিসার্চ এক্সিকিউটিভ পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। হেড অব রিসার্চ পদের জন্য সাত থেকে ১০ বছর এবং রিসার্চ এক্সিকিউটিভ পদের জন্য দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সব পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে ওয়েজ বোর্ড প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। সরাসরি কিংবা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না।



