tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিজামায়াতের নারী কর্মী গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ

ভোলার নিজ বাসভবন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের অভিযোগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে দলটি। ঘটনাটিকে তারা নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, গত ৫ এপ্রিল রাতে ভোলা সদর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিবি সাওদার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

আয়েশা সিদ্দিকা পারভীন আরও বলেন, “একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একজন নারীকে গভীর রাতে আটক করা অমানবিক এবং এটি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন। স্বাধীন রাষ্ট্রে মত প্রকাশের অধিকার নাগরিকের মৌলিক অধিকার। তবে সাম্প্রতিক সময়ে ভিন্নমত দমন করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশে ভয়ের সংস্কৃতি তৈরির চেষ্টা মাত্র। বিশেষ করে রাতের অন্ধকারে একজন নারীকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া সমাজে আতঙ্ক ও অনিরাপত্তা সৃষ্টি করে।”

তিনি আরও উল্লেখ করেন, “সরকার একদিকে নারীর ক্ষমতায়নের কথা বললেও অন্যদিকে তাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য একটি ‘অশনিসংকেত’।”

বিবৃতিতে দাবি করা হয়েছে, অবিলম্বে বিবি সাওদার নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন এবং দেশের সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।