বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। দীর্ঘদিন শূন্য থাকা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন।
আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাইজার সোহেল আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে, তবে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে বাধ্য থাকবেন।
ডিএমডি নিয়োগে উল্লেখ করা হয়েছে, সৈয়দ মইন উদ্দিনকে একই শর্তে এক বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।



