অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪টি বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এছাড়া দুটি অধ্যাদেশকে আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল উত্থাপন করেন, যার মধ্যে সকাল ও বিকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো অন্তর্ভুক্ত।
বিকালে পাস হওয়া বিলগুলো:
- নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬
- নির্দিষ্টকরণ আইন, ২০২৬
- বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬
- বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬
- শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমী, রংপুর (সংশোধন), ২০২৬
- বাণিজ্যিক আদালত আইন, ২০২৬
- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬
সকালে পাস হওয়া বিলগুলো:
- হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল
- কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল
- সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল
- ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল
- রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল
- শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল
সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন উত্থাপন করা হয়েছে; বিলটি সংশোধনের পর পাস হবে।



