tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিজাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এবং তার প্রত্যাবর্তন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক। নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে আমরা ধারণা করছি।”

তিনি আরও বলেন, “নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে, তারা একটি সন্ত্রাসী সংগঠন।”

এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন আবারও লন্ডন সফরে গেছেন। বুধবার (১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরে তার সঙ্গে আছেন স্বামী ডেভিড বাফ, তবে সফরটি নিছক ব্যক্তিগত নয় বলেই ধারণা করছেন অনেকে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, এই সফরে ট্রেসির সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচনা হতে পারে।

এর আগেও গত জুলাইয়ে লন্ডন সফরকালে ট্রেসি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। তখন নির্বাচন, সরকার গঠন, নির্বাচন কমিশনের রূপরেখা এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন হুমায়ুন কবির।