tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকজলবায়ু পরিবর্তনের ভয়াবহ মূল্য দেবে আফ্রিকা: জাতিসংঘ মহাসচিব

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ মূল্য দেবে আফ্রিকা: জাতিসংঘ মহাসচিব

জলবায়ু পরিবর্তনে খুব কম ভূমিকা রাখলেও এর চরম মূল্য দিতে হবে আফ্রিকাকে—এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার জোহানেসবার্গে জি–২০ নেতাদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

গুতেরেস বলেন, বিশ্ব ইতোমধ্যে ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন সীমা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ফলে এই সীমা সাময়িকভাবে অতিক্রম করা অনিবার্য হয়ে পড়েছে। এখন দরকার এটিকে যতটা সম্ভব কম, স্বল্পমেয়াদি ও নিয়ন্ত্রিত রাখা।

তিনি আরও সতর্ক করেন, জলবায়ু পরিবর্তনের পরিণতি যেভাবেই হোক আসবে—আরো তীব্র দাবদাহ, বন্যা, ঘূর্ণিঝড় ও খাদ্যসংকটের ঝুঁকি বাড়বে। এ অবস্থায় জলবায়ু তহবিল বাড়ানোর পাশাপাশি অভিযোজন ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান তিনি।

মহাসচিব বলেন, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা ও একটি সহনশীল বিশ্ব গড়তে জি–২০ দেশগুলোর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের মধ্যে জলবায়ু তহবিল তিন গুণ বৃদ্ধির লক্ষ্য নির্ধারণের কথাও উল্লেখ করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি