tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদআন্তর্জাতিকজর্ডানে মার্কিন সেনা নিহত: প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প, ইরানকে কড়া হুঁশিয়ারি

জর্ডানে মার্কিন সেনা নিহত: প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প, ইরানকে কড়া হুঁশিয়ারি

জর্ডানে মার্কিন সেনাসদস্য নিহতের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশের সেবায় নিয়োজিত এসব সেনাসদস্য সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত ছিলেন এবং তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে চাইতেন না।

শনিবার (১৯ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশন–এর সাংবাদিক হান্না ব্র্যান্ডটের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা কখনোই এমন কিছু দেখতে চাই না। তারা আমাদের দেশের সেবায় নিয়োজিত ছিলেন। প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতেন। তবে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতেন না।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বীর যোদ্ধাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।”

এর আগে শুক্রবার জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। এ ঘটনার জবাবে শনিবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ হামলার অন্যতম লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-কে জবাব দেওয়া।

সেন্টকম আরও জানিয়েছে, নিহত দুই সেনাসদস্য ছাড়াও আরও একজন মার্কিন সেনা এখনও নিখোঁজ রয়েছেন। এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত এক লিখিত বার্তায় খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গ করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।

তিনি আরও বলেন, “মহাশয়তান (যুক্তরাষ্ট্র) চুক্তি ভঙ্গ করে দেখিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন। আধিপত্যবাদ, জবরদস্তি ও আগ্রাসনই যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ।”

খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও উসকে দিতে চায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ও অপমান ডেকে আনতে চায়, তাহলে ইরানের জনগণ এবং প্রতিরোধ অক্ষ এমন জবাব দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না।